Apan Desh | আপন দেশ

এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২২, ১৪ মে ২০২৬

আপডেট: ১৭:২৩, ১৪ মে ২০২৬

এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি

ফাইল ছবি, আপন দেশ

দুদিন আগে বৈদেশিক মুদ্রা নিয়ে সতর্ক করেছিলেন নরেন্দ্র মোদি। এবার সে সংকট প্রকাশ্যে আসল। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। 

বুধবার (১৩ মে) এ তথ্য জানিয়েছে গণমাধ্যম রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা তথা এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রা এখন ভারতীয় রুপি। তেলের দাম বৃদ্ধি, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং আমদানি ব্যয় বাড়ায় ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বাড়ছে উদ্বেগ। 

আরও পড়ুন<<>>ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

গণমাধ্যমটির জরিপ অনুযায়ী, ভারতীয় রুপির মান বুধবার ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামে। টানা দরপতনের ধারাবাহিকতায় এক ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় ৯৫ দশমিক ৭৯। এর আগেরদিন রুপির সর্বনিম্ন রেকর্ড ছিল ৯৫ দশমিক ৭৩।

এছাড়া বিদেশি ঋণ পরিশোধ এবং আমদানিকারকদের হেজিং চাহিদা বেড়ে যাওয়ায় রুপির ওপর চাপ আরও বেড়েছে। যদিও স্বর্ণ ও রুপা আমদানিতে কর বাড়িয়ে কিছুটা সহায়তা দেয়ার চেষ্টা করেছে নয়াদিল্লি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়