এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি
দুদিন আগে বৈদেশিক মুদ্রা নিয়ে সতর্ক করেছিলেন নরেন্দ্র মোদি। এবার সে সংকট প্রকাশ্যে আসল। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বুধবার (১৩ মে) এ তথ্য জানিয়েছে গণমাধ্যম রয়টার্স। রয়টার্স জানিয়েছে, বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা তথা এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রা এখন ভারতীয় রুপি। তেলের দাম বৃদ্ধি, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং আমদানি ব্যয় বাড়ায় ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বাড়ছে উদ্বেগ।
০৫:২২ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার