ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে তাকে ‘মহান নেতা’ উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপক্ষীয় বৈঠকে মুখোমুখি আলোচনার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।
চীনের প্রেসিডেন্টকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘আপনি একজন মহান নেতা। আমি সবাইকেই এটা বলি। অনেক সময় মানুষ আমাকে এটা বলতে পছন্দ করে না; কিন্তু আমি তবুও বলি, কারণ এটা সত্য। আমি শুধু সত্যটাই বলি।’
বৈঠকের শুরুতে চীনের পক্ষ থেকে দেওয়া অভ্যর্থনার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, ‘এটি ছিল এমন এক সম্মান, যা খুব কম মানুষই কখনও পেয়েছে। বিশেষ করে আমি শিশুদের দেখে মুগ্ধ হয়েছি। তারা ছিল আনন্দিত, সুন্দর। সামরিক আয়োজন তো ছিলই, তবে সেই শিশুরা অসাধারণ ছিল এবং তারা অনেক কিছুই প্রতিনিধিত্ব করে।’
আরও পড়ুন : গাজীপুরে জুতা কারখানায় আগুন
সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বলেন,‘আমাদের সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ীরা এসেছেন। আমরা বিশ্বের শীর্ষ ৩০ জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং প্রত্যেকেই রাজি হয়েছেন। আমি শুধু সেরাদেরই চেয়েছিলাম। তারা আজ এখানে এসেছেন আপনাকে এবং চীনকে সম্মান জানাতে। তারা বাণিজ্য ও ব্যবসা করতে আগ্রহী। আর এটি হবে পুরোপুরি পারস্পরিক সুবিধার ভিত্তিতে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































