Apan Desh | আপন দেশ

গাজীপুরে জুতা কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:৫০, ১৪ মে ২০২৬

গাজীপুরে জুতা কারখানায় আগুন

ছবি : আপন দেশ

গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে  এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বউবাজার এলাকার ৫ রুম বিশিষ্ট একটি জুতার কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টা ৩ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়।

আরও পড়ুন : আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে শুনানি ৯ জুন

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জুতা কারখানাটির অনুমোদন নেই। নেই ফায়ার লাইসেন্সও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়