Apan Desh | আপন দেশ

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০০, ১২ মে ২০২৬

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত জেলার নৌরং থানার কাছে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জনেরও বেশি আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম জিও নিউজ।

পুলিশ জানিয়েছে, সরাই নৌরং এলাকার নৌরং বাজারে একটি রিকশার কাছে বিস্ফোরণটি ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে নিহত সাতজনের মরদেহ নৌরং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

কর্মকর্তারা আরও জানান, বিস্ফোরণে নিহতদের মধ্যে দুজন ট্রাফিক পুলিশ সদস্যও ছিলেন।

হাসপাতালে আনা আহতদের মধ্যে নারী ও শিশুও ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন : সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

ঘটনার পর সরাই নৌরং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়