Apan Desh | আপন দেশ

মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করছেন না মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৫, ৫ মে ২০২৬

আপডেট: ১৯:৩৩, ৫ মে ২০২৬

মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করছেন না মমতা ব্যানার্জি

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন মমতা ব্যানার্জি। তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ না করার ঘোষণাও দিয়েছেন।

মঙ্গলবার (০৫ মে) বিকেলে সাংবাদিক সম্মেলনে হারের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এমনটি জানিয়েছেন।

মমতা ব্যানার্জি বলেন, আমি রাজভবন কেন যাব? আমরা তো হারিনি। জোর করে দখল করে কেউ যদি ভাবে আমাকে পদত্যাগ করতে হবে, সেটা হবে না। আমরাই জিতেছি, আমরা হারিনি। আমি চেয়ারের কেয়ার করি না। আমি যাব না। আমি সব তথ্য প্রমাণ রেখে দিয়েছি। আমি সিইও ও আরও’কে সব জানিয়েছি। অভিযোগ কাকেইবা করব। সবাই তো বিক্রি হয়ে গেছে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তার অভিযোগ করেন, এ নির্বাচনে ভিলেন মুখ্য নির্বাচন কমিশনারই।

আরও পড়ুন <<>> ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

তিনি বলেন, আমাদের লড়াইটা বিজেপির সঙ্গে ছিল না। আমাদের লড়তে হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে। যিনি কালো ইতিহাস তৈরি করেছেন। এ নির্বাচনে ভিলেন মুখ্য নির্বাচন কমিশনারই। তিনি মানুষের অধিকার লুঠ করেছে, ইভিএম লুট করেছেন। ভোটের পর ইভিএমে ৮০-৯০ শতাংশ চার্জ! কী করে সম্ভব? নির্বাচনের ২ দিন আগে আমাদের লোকদের গ্রেফতার করল। সব জায়গায় তল্লাশি করল। আইসি, ওসি. এসডিও, ডিএম সব বদলে দিল। বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে খেলাটা খেলল। বিজেপি আর কমিশনের গট আপ সেটিং।

এসময় ১০০ আসন জোর করে লুট করার অভিযোগও করেন তিনি। রাজ্যটির টানা তিনবারের এ মুখ্যমন্ত্রী বলেন, ১০০ আসন জোর করে লুঠ করা হয়েছে। এসআইআর করে ভোটারদের নাম কাটা হয়েছে। কায়দা করা হয়েছে দিল্লি থেকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়