Apan Desh | আপন দেশ

মমতা ব্যানার্জি

হাদী হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে অভিযোগ

হাদী হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে অভিযোগ

ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ (এফআইআর) করা হয়েছে। ভারতের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এ অভিযোগ দায়ের করা হয়। ভারতের টিভিনাইনবাংলার এক প্রতিবেদনে জানা যায়, আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় মমতার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, গত ডিসেম্বরে বাংলাদেশে খুন হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যায় অভিযুক্তরা গতবছরের জানুয়ারিতে মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে যায়। সেখানে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (০২ জুন) এক সভায় মমতা নাম উল্লেখ না করলেও সে প্রসঙ্গ তুলেন। তিনি ইঙ্গিত করেন, বাংলাদেশে খুন হলেও কারা জড়িত তিনি জানেন। নাম জড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

০৩:৪১ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

বাংলাদেশে হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সম্পৃক্ততা ছিলো: মমতা

বাংলাদেশে হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সম্পৃক্ততা ছিলো: মমতা

বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিলো। এ হত্যাকাণ্ড সম্পর্কে সব জানেন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এ হত্যা মামলার আসামিরা পশ্চিমবঙ্গে গ্রেফতার হলে সে খবর চেপে রাখতে খোদ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন বলেও জানান মমতা ব্যানর্জী। মঙ্গলবার (০২ জুন) কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে ধরনায় বসে এ বিস্ফোরক মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ক্ষমতা হারানোর প্রায় একমাস পর বড় আন্দোলন কর্মসূচিতে রাস্তায় নামলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

০৮:৪০ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করছেন না মমতা ব্যানার্জি

মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করছেন না মমতা ব্যানার্জি

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন মমতা ব্যানার্জি। তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ না করার ঘোষণাও দিয়েছেন। মঙ্গলবার (০৫ মে) বিকেলে সাংবাদিক সম্মেলনে হারের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এমনটি জানিয়েছেন। মমতা ব্যানার্জি বলেন, আমি রাজভবন কেন যাব? আমরা তো হারিনি। জোর করে দখল করে কেউ যদি ভাবে আমাকে পদত্যাগ করতে হবে, সেটা হবে না। আমরাই জিতেছি, আমরা হারিনি। আমি চেয়ারের কেয়ার করি না। আমি যাব না। আমি সব তথ্য প্রমাণ রেখে দিয়েছি। আমি সিইও ও আরও’কে সব জানিয়েছি। অভিযোগ কাকেইবা করব। সবাই তো বিক্রি হয়ে গেছে।

০৫:৫৫ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement