ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানিপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। জয়লাভের পর তিনি এ ফলাফলকে ‘হিন্দুত্ববাদীদের জয়’ হিসেবে উল্লেখ করেছেন।
শুভেন্দু অধিকারী দাবি করেন, মুসলিম ভোটারদের অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন দিয়েছেন এবং তাকে ভোট দেননি। তা সত্ত্বেও তিনি ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বলে জানান।
আরও পড়ুন <<>> আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের হামলা
শুভেন্দু অধিকারী বলেন, মুসলিমরা মমতাকে প্রকাশ্যেই ভোট দিয়েছে। ৭৭ নম্বর ওয়ার্ডে যে সব মুসলিম ভোট দিতে এসেছিলেন, তারা সবাই তাকেই ভোট দিয়েছেন; আর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করেছেন বলেই আমি জয়ী হয়েছি। এ জয় আসলে হিন্দুত্ববাদেরই জয়।
এছাড়া এ পরাজয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































