Apan Desh | আপন দেশ

আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:১২, ৫ মে ২০২৬

আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের হামলা

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা লক্ষ্য করে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ হামলার জেরে ফুজাইরাহ আমিরাতে একটি তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার (০৪ মে) বিকেলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ড্রোনগুলো প্রতিহত করতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

স্থানীয় মিডিয়া অফিস জানিয়েছে, একটি ড্রোন আঘাত হানার পর ফুজাইরাহ আমিরাতে একটি তেল স্থাপনায় আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আরও পড়ুন <<>> পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৬৭ আসনে বিজেপির জয়

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে এ ঘটনায় ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়