ছবি: সংগৃহীত
ইরানি জ্যেষ্ঠ সেনা কমান্ডার জাফার আসাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করে না।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরান মার্কিনিদের কাছে চুক্তির বিষয়ে তাদের সংশোধিত নতুন প্রস্তাব পাঠায়। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এ প্রস্তাবে সন্তুষ্ট নন। বার্তাসংস্থা ফার্স নিউজকে তিনি এ কথা বলেন।
এরপরই নতুন সংঘাত শুরুর আশঙ্কার কথা জানালেন ইরানি কমান্ডার মোহাম্মদ জাফার আসাদি।
জাফার আসাদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘাত শুরু হতে পারে। (আমাদের কাছে থাকা) প্রমাণ বলছে, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করে না।
জাফার আসাদি ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টার খতম আল-আনবিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা।
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে নিজের নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানা গিয়েছে এ তথ্য।
আইআরজিসির নৌবাহিনী কমান্ডের বিবৃতির বরাত দিয়ে প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরব উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ইরানি উপকূল অংশের ২ হাজার কিলোমিটার উপকূলরেখার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে আইআরজিসির নৌবাহিনী। শিগগিরই এ ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন <<>> আরও একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, এ পদক্ষেপের লক্ষ্য হলো এ জলরাশিয়কে ইরানের প্রিয় জনগণের জন্য গর্ব ও শক্তির উৎস এবং এ অঞ্চলের জন্য নিরাপত্তা ও সমৃদ্ধির একটি উৎসে পরিণত করা।
উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযোগকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর মধ্যে একটি। বিশ্বের মোট জ্বালানিপণ্যের ৫ ভাগের একভাগ এ জলপথ দিয়ে পরিবহন করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























