ছবি: সংগৃহীত
ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। সোমবার (২০ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক নিয়মিত ব্রিফিংয়ে এ প্রতিক্রিয়া জানান।
গুও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও জটিল। সবার উচিত উত্তেজনা আরও না বাড়ানো এবং এ গুরুত্বপূর্ণ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা।
এর আগে ওয়াশিংটন দাবি করে, ইরানি বন্দর অবরোধ ভাঙার চেষ্টা করায় একটি ইরানি কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করা হয়। তবে ইরানের সামরিক বাহিনী জানায়, জাহাজটি চীন থেকে আসছিল এবং তারা যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘সশস্ত্র জলদস্যুতা’ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয়।
আরও পড়ুন <<>> জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
এদিকে চীন আহবান জানিয়েছে, যুদ্ধবিরতি ও আলোচনার যে গতি তৈরি হয়েছে, তা বজায় রাখতে হবে। গুও জিয়াকুন বলেন, এখন যেহেতু শান্তির একটি সুযোগ তৈরি হয়েছে, তাই দ্রুত যুদ্ধের অবসান ঘটাতে অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































