Apan Desh | আপন দেশ

ইসরায়েলকে সতর্ক করল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:২১, ২৭ জুলাই ২০২৬

ইসরায়েলকে সতর্ক করল আরব আমিরাত

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করেছে আবুধাবি। 

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক ও চরমপন্থী কর্মকাণ্ডের শামিল। এসব এখনই বন্ধ হওয়া উচিত।

তুলকারেমে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে বিশেষভাবে উল্লেখ করে আমিরাত জানিয়েছে, এ ধরনের হামলার পূর্ণ দায় ইসরায়েলি সরকারের। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন : ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

আমিরাত সতর্ক করে বলেছে, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে সেটিকে তাদের প্রতি নীরব সমর্থন হিসেবে বিবেচনা করা হবে। যা ঘৃণা, বর্ণবাদ ও অঞ্চলের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলবে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি ইসরায়েল।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়