ফাইল ছবি
নতুন প্রজন্ম যে পেশায় নিয়োজিত হতে চায়, সরকার তাদের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও মনযোগী হতে হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রগমান বলেন, বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আরও পড়ুন <<>> গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী
তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনযোগী হতে হবে। নতুন প্রজন্ম যে পেশায় নিয়োজিত হতে চায়, সরকার তাদেরকে সহযোগিতা করবে।
সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নতুন প্রজন্মকে প্রকৃতির যত্ন নেয়ার পাশাপাশি দেশের সম্পদ রক্ষা করতে হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































