প্রতীকী ছবি
চট্টগ্রামের হালিশহরে একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে।
সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে হালিশহর চৌধুরী পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন<<>> আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া দেশে নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দরের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































