ছবি: আপন দেশ
ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি সভা শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও হাসপাতালে এখনো আইসিইউ নেই, এমআরআই করা যায় না, সিটি স্ক্যান করা যায় না, মর্গটিও অচল। তাই বর্তমান সরকার একটি আধুনিক হাসপাতালের জন্য যা যা ব্যবস্থা দরকার, তা প্রদানের লক্ষ্যে কাজ করছে।
এসময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ১৬ কোটি জনসংখ্যার এ দেশে সরকারের পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়, জনগণকেও সচেতন হতে হবে। তারপরও উন্নয়নের ক্ষেত্রে সরকার যথেষ্ট আন্তরিক। নারী ও শিশু সুরক্ষায় সরকার যথেষ্ট আন্তরিক। বিভিন্ন আইন পরিবর্তন করা হচ্ছে। নারী নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত করা হয়েছে।
আরও পড়ুন <<>> হালিশহরে কারখানায় আগুন
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা প্রশাসক মো. রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন প্রমুখ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































