Apan Desh | আপন দেশ

ইরানে ৬৯ গুপ্তচর গ্রেফতার

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:৪১, ১৯ এপ্রিল ২০২৬

ইরানে ৬৯ গুপ্তচর গ্রেফতার

ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৯ জনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলো প্রদেশজুড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার তথ্য সংগ্রহ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন <<>> ‘হরমুজ বন্ধ করে ইরান একটু বেশি চালাকি করেছে’

কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং টেলিযোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া ২০টি স্যাটেলাইট ইন্টারনেট রিসিভার উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব যন্ত্র বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাঠাতে ব্যবহার করা হতো।

ইরানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই গোষ্ঠীটি গত বছরের ১২ দিনের সংঘাতের সময় ইসরায়েলসহ শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রাখত। গ্রেফতারের আগ পর্যন্ত তারা তথ্য আদান-প্রদান অব্যাহত রেখেছিল বলে দাবি করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ