ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে গানবোট থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানিয়েছে ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস।
সংস্থাটি জানায়, একটি ট্যাংকারে হামলার খবর তারা পেয়েছে। ঘটনাটি নিয়ে নজরদারি চালানো হচ্ছে।
ব্রিটিশ নৌবাহিনীর এ ইউনিটের ভাষ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর পরিচালিত দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়। হামলার ঘটনাটি ঘটেছে ওমান উপকূলের প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে।
আরও পড়ুন <<>> হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের
ট্যাংকারের ক্যাপ্টেন জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গানবোট থেকে গুলি চালানো হয়েছে। তবে এতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সব ক্রু সদস্য নিরাপদে আছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































