ছবি : সংগৃহীত
এক ভয়াবহ হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন।
সোমবার (০৬ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি।
বিবৃতির বরাতে আল-জাজিরা জানায়, সোমবার ভোরের দিকে ‘মার্কিন-জায়নবাদী শত্রুর’ চালানো এক সন্ত্রাসী হামলায় জেনারেল খাদেমি প্রাণ হারান। আইআরজিসি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করেছে। তবে হামলাটি ঠিক কোথায় এবং কীভাবে পরিচালিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন : রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
এ হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































