Apan Desh | আপন দেশ

নিরাপত্তা

সাইবার হামলার শঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার শঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে দ্রুত ওয়েবসাইটটি চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, এটি শুধু বাংলাদেশ ব্যাংকের সমস্যা নয়, বিশ্বব্যাপী সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। ঝুঁকি বিশ্লেষণ শেষে এটি চালু করা হবে।

০৮:১৯ পিএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

অবরোধকারীদের হামলায় সাজেকে নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত

অবরোধকারীদের হামলায় সাজেকে নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত

সাজেকে অবরোধকারীদের হামলায় সেনাবাহিনীর ছয় সদস্য এবং পুলিশের দুই সদস্যসহ মোট নয় সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।   এসপি বলেন, নিরাপত্তা বাহিনীর সব সদস্য ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। তবে পরিস্থিতি অনুকূলে নিয়েছে প্রশাসন। অভিযান চলছে। সাজেকের পাহাড়ে অবরোধের মধ্যেই সাজেকে থাকা পর্যটকদের ওপর সশস্ত্র সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। তবে কেউ আহত হয়নি। সেনাবাহিনী এবং পুলিশ মিলে তাদের নিরাপদ স্থানে নিয়ে গেছে। 

০৫:৪২ পিএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

এবারের দুর্গাপূজায় বিএনপি সরকার প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের আগে টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এবারের দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। মানুষ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বিঘ্নে উৎসব উদযাপন করেছেন। সনাতন ধর্মাবলম্বীরাও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ বছর দুর্গাপূজার ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদানের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। এ জন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

০৩:৪৭ পিএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পঞ্চগড় জেলার ২৬৮টি মন্দির ও মণ্ডপে পূজাকে কেন্দ্র করে পর্যাপ্ত সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩ রংপুরের সিপিসি-২। রোববার (১৮ অক্টোবর) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসআরবি-১৩ রংপুরের সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানি পারভেজ রনী।

০৭:২৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ: আইজিপি

জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ: আইজিপি

জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ২০২৪ সালের ০৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশের কোনো কার্যক্রম ছিল না। মানুষের নিরাপত্তা ছিল না, সবাই উদ্বিগ্ন ছিলেন। ওই সময়ে ছিনতাই, রাহাজানি, ডাকাতিসহ নানা ধরনের অঘটন ঘটেছে। সে পরিস্থিতি থেকে বাংলাদেশ পুলিশ জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা-অর্চনা চলছে। এ জন্য পূজা উদ্‌যাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

০৯:৪৫ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার

কুড়িগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

কুড়িগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন-এ বার্তা ছড়িয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা। ​জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা।

০৭:২৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

জনজীবনে স্বস্তি ফেরাতে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি: রুহুল আমিন

জনজীবনে স্বস্তি ফেরাতে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি: রুহুল আমিন

দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার। শনিবার (০৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

০৫:৩৩ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ

রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা যেন ঢাকায় এসে অপরাধ সংঘটিত করতে না পারে, সেজন্য নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। সোমবার (১৪ সেপ্টেম্বর) আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। সভাটি ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে হয়েছে।

০৬:২৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে মঙ্গকবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে ‘অটো ফাইন সিস্টেম’ চালু হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) রাতে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

০৯:৪৪ পিএম, ১৫ আগস্ট ২০২৬ শনিবার

নিচ্ছিদ্র নিরাপত্তায় রাজধানী, সতর্ক সববাহিনী

নিচ্ছিদ্র নিরাপত্তায় রাজধানী, সতর্ক সববাহিনী

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দল গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম এলাকায় মোতায়েন থাকবে। এছাড়াও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানীজুড়ে বসানো হয়েছে চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি। গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও প্রবেশপথগুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

০৭:০৮ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার

বিমানবন্দরে বাড়ছে নিরাপত্তা, বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

বিমানবন্দরে বাড়ছে নিরাপত্তা, বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে ভিআইপি, সিআইপিসহ সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এছাড়াও বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোনের উড্ডয়ন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হচ্ছে বলেও জানানো হয়। বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এ তথ্য জানানো হয়। সভায় কমিটির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সহসভাপতি প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

০৬:১৯ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

গুজব দমনে আসছে কঠোর আইন, অপপ্রয়োগের শঙ্কা

গুজব দমনে আসছে কঠোর আইন, অপপ্রয়োগের শঙ্কা

সাইবার সুরক্ষা আইন কার্যকরের মাত্র তিন মাসের মাথায় আবারও আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’, ‘মানহানি’ ও ‘হেয়প্রতিপন্ন’-সংক্রান্ত অপরাধের পরিধি বাড়ানোর পাশাপাশি শাস্তিও কঠোর করা হচ্ছে। একই সঙ্গে আইন বাস্তবায়নে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সরকারের ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থাকে সম্পৃক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, সংশোধিত বিলটি সংসদের আগামী অধিবেশনেই উত্থাপন করা হতে পারে।

০৬:৫৭ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা

ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা

দেশে ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন পরিচালনা নিশ্চিত করতে ১০ দফা নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এজন্য উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের তথ্যপ্রযুক্তি অবকাঠামো শক্তিশালী করার এ উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অটোমেটেড ভূমিসেবা কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনার জন্য মাঠপর্যায়ের অফিসগুলোতে ব্যবহৃত কম্পিউটার, নেটওয়ার্ক ও অন্যান্য আইসিটি ডিভাইসের নিরাপত্তা এবং কর্মক্ষমতা বাড়ানো জরুরি।

০৪:৪৪ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

ঈদকে ঘিরে ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঈদকে ঘিরে ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঈদুল আজহার জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় একটি সমন্বিত, প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন  পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সামগ্রিক প্রেক্ষাপট, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, অতীত অভিজ্ঞতা এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে ডিএমপি একটি সমন্বিত প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ তথ্য জানান।  ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে চার থেকে ছয় স্তরে নিরাপত্তা বলয় গঠন এবং পর্যাপ্ত ফোর্স মোতায়ন করা হয়েছে। এছাড়াও ঈদে ফাঁকা বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকার জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের করা হয়েছে।

০৬:৪৫ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

ঈদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল গঠন

ঈদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল গঠন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ কমিটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক ও মহাসড়কের যানজট পরিস্থিতি এবং ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন।  রোববার (২৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। অফিস আদেশ অনুযায়ী, রোববার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি সেলে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল কার্যক্রম পরিচালিত হবে। 

০৭:৫৩ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

‘জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনও স্থিতিশীলতা আনতে পারে না’

‘জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনও স্থিতিশীলতা আনতে পারে না’

একটি জাতির নিরাপত্তা নির্ভর করে অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপর। পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনও বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিন ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’ শীর্ষক সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এটি একদিকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে। অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে সুদৃঢ় করবে।

০৬:০৬ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement