সাহিদুর রহমান টেপাকে কৃতজ্ঞতা জানালেন সোনিয়া গান্ধী
‘জিওপলিটিক্যাল চেসবোর্ড’ শিরোনামে একটি গুরুত্বপূর্ণ বই রচনা করেছেন সাহিদুর রহমান টেপা। বইটি ইতোমধ্যে দেশি-বিদেশি পাঠকদের মধ্যে সমাদৃত হয়েছে। সম্প্রতি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বইটি প্রকাশের জন্য সাহিদুর রহমান টেপাকে অভিনন্দন জানিয়ে প্রশংসাসূচক একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। জানা গেছে, সোনিয়া গান্ধী ব্যক্তিগতভাবে বইটির সাফল্য কামনা করেছেন। তার স্বাক্ষরিত চিঠিটি কংগ্রেসের দফতর থেকে পাঠানো হয়েছে।
০৭:২৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার