Apan Desh | আপন দেশ

কুয়েতে মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০০, ১ মার্চ ২০২৬

কুয়েতে মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

ছবি : সংগৃহীত

উত্তাল মধ্যপ্রাচ্য। একের পর এক পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে এ অঞ্চল। ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধানের মৃত্যুর পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। 

ইরান দাবি করেছে, তারা কুয়েতে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে বিধ্বংসী হামলা চালিয়ে সেটি গুড়িয়ে দিয়েছে। একইসঙ্গে ভারত মহাসাগরে মার্কিন রণতরীর সাপ্লাই জাহাজেও মিসাইল হামলার খবর পাওয়া গেছে।

ভারতে অবস্থিত ইরানি দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েতের আবদুল্লা মুবারক এলাকায় অবস্থিত মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে ইরান ৪টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও ১২টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরানের বলছে, এ হামলায় ঘাঁটির সমস্ত পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। বেশ কয়েকজন মার্কিন সেনার মৃত্যু হয়েছে।

স্থলভাগের পাশাপাশি সমুদ্রপথেও মার্কিন শক্তির ওপর আঘাত হেনেছে ইরান। ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরীর জন্য গোলাবারুদ বহনকারী একটি জাহাজে ৪টি ড্রোন হামলা চালানো হয়। এছাড়া জ্বালানি বহনকারী অন্য একটি জাহাজে ইরানের তৈরি 'কাদের-৩৮০' ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। ফলে সমুদ্রে মার্কিন রসদ সরবরাহে বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

ইরানের এ বিশাল মিসাইল বৃষ্টির প্রভাব পড়েছে পশ্চিম এশিয়ার অন্তত ৬টি দেশে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাহারিনে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের অভ্যন্তরেও একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইরান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়