ছবি : সংগৃহীত
মার্কিন-ইসরায়েল বিমানবাহিনী যৌথ অভিযানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে একদিনে ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলানো হয়েছে।
রোববার (০১ মার্চ) দখলদার ইসরায়েলের দাবির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইরানে যৌথ অভিযানে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বোমা হামলায় অন্তত ১৪৮ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হামলার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন : খামেনিকে হত্যা, পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব
এদিকে, ইসরায়েলের হামলায় ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একই সঙ্গে প্রাণ গেছে আরও কয়েকজন শীর্ষ নেতার।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































