ছবি : সংগৃহীত
মার্কিন-ইসরায়েল বাহিনীর অতর্কিত হামলায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব চালিয়েছে শত শত পাকিস্তানি।
রোববার (০১ মার্চ) দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।
পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, ‘খামেনিকে হত্যার ঘটনায় রোববার শত শত পাকিস্তানি মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভ চালায়। সেই সময় অনেকে মার্কিন কনস্যুলেটে জোর করে প্রবেশের চেষ্টা করে।’
ভিডিও ফুটেজে দেখা যায়, কনস্যুলেটের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে।
আরেক ভিডিওতে দেখা যায়, কনস্যুলেটের গেট কম্পাউন্ডের ভেতরে বেশ কয়েকজন পুরুষ জানালা ও দরজার কাচ ভেঙে মূল ভবনে প্রবেশের চেষ্টা করছে। অভিযোগ, ভবনের কিছু অংশে আগুন লাগানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন : খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী পরিষদ সদস্যের প্রথম বার্তা
এদিকে, সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































