ছবি : সংগৃহীত
ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরানে হামলার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ ঘোষণা দিয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।
ইসরায়েল কাটজ জানান, সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এপি জানায়, সরকারি নির্দেশনায় নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলা এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। হামলার সময় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আগাম সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখন পর্যন্ত ইসরায়েলের ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন : গণকবরে মিলল ১৭১ মরদেহ
এর আগে শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































