Apan Desh | আপন দেশ

টাকা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা

সুইস ব্যাংক বাংলাদেশীদের জমানো টাকার পরিমান হঠাৎ বৃদ্ধি পেয়েছে। আমানত ছাড়িয়েছে ১২ হাজার ৫শ` কোটি টাকা। যা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে সুইস ব্যাংক কর্তৃপক্ষ। কেবল ২০২৫ সালেই বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় সাড়ে ৪১ শতাংশ। জমা পড়েছে ৩ হাজার ৬শ` কোটি টাকার বেশি। বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)। এতে বলা হয়, ২০২৫ সাল নাগাদ ব্যক্তি ও ব্যাংক কর্তৃক সুইস ব্যাংকে রাখা বাংলাদেশিদের অর্থের পরিমাণ ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ (প্রায় ১২ হাজার ৫শ` ১২ কোটি টাকা)-তে পৌঁছেছে, যা এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ।

০৯:০৬ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার

ব্যবসায়ীর ভল্ট থেকে টাকা আত্মসাৎ, কারাগারে ৩জন

ব্যবসায়ীর ভল্ট থেকে টাকা আত্মসাৎ, কারাগারে ৩জন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারের এস বি কমিউনিকেশন নামের এক পরিবেশক প্রতিষ্ঠানের ক্যাশ থেকে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকীম। তিনি জানান, ঘটনার দিন রোববার (১৪ জুন) ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিক ইমন সাহা ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে একই দিন রাত ১০টার দিকে উপজেলার বসুরহাট বাজারের কলেজ গেট এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

০৩:৪২ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার

কালো টাকা সাদা করার সংবাদে ক্ষুব্ধ টিআইবি

কালো টাকা সাদা করার সংবাদে ক্ষুব্ধ টিআইবি

আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে গভীর হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (০৪ জুন) এক বিবৃতিতে টিআইবি জানায়, আবাসন খাতে ব্যবসায় স্থবিরতা দূর, শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অজুহাতে এ ধরনের দুর্নীতিসহায়ক সুযোগ দেয়া সরকারের জন্য আত্মঘাতীমূলক। যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও অনিয়মকে স্বাভাবিকতায় পরিণত করারই নামান্তর। এ সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। একই সঙ্গে, সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরানের যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, সেক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করার আহবান জানাচ্ছে সংস্থাটি।

১০:০১ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

‘জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত’

‘জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত’

কুমিল্লা জেলা পরিষদ থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ২৫ কোটি টাকা নিয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। তিনি বলেন, জেলা পরিষদের রাজস্ব থেকে এনসিপি মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৫ কোটি টাকা নিয়েছেন। এছাড়াও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন। তারা বৈষম্যবিরোধী রাজনীতির কথা বললেও বাস্তবে তাদের মধ্যে এটা ছিল না।

১০:৩১ পিএম, ৩০ মে ২০২৬ শনিবার

ছেঁড়া-ফাটা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর হুঁশিয়ারি

ছেঁড়া-ফাটা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর হুঁশিয়ারি

দেশজুড়ে ছেঁড়া, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় সব তফসিলি ব্যাংককে এসব নোট গ্রহণ ও বিনিময় সেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। রোববার (১২ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনসাধারণের স্বাভাবিক ও নির্বিঘ্ন নগদ লেনদেন নিশ্চিত করতে প্রতিটি ব্যাংক শাখায় নিয়ম অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে। একই সঙ্গে এর বিপরীতে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনো বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত নোট প্রচলিত রয়েছে। এতে সাধারণ মানুষের লেনদেনে ভোগান্তি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

১২:০৩ এএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

৫০ লাখ টাকার জাল নোটসহ আটক ৩

৫০ লাখ টাকার জাল নোটসহ আটক ৩

রাজধানীর গুলশান এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন। আটকরা হলেন মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)। পুলিশ জানায়, রোববার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার ৩৬ নম্বর রোডে অভিযান চালানো হয়। অভিযানে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ লাখ টাকার জাল নোট এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

০৮:৪০ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

পাচারকৃত অর্থ ফেরত এনে মানুষের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

পাচারকৃত অর্থ ফেরত এনে মানুষের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। পাচার হওয়া এসব অর্থ ফেরত এনে দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থপ্রবাহের পরিমাণ আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বছরে গড় ১৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ দশমিক ৮ লাখ কোটি টাকা)।

০৪:৪০ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement