ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে। রোববার (১৯ মে) তার হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টার অবতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উদ্ধারকারী দল সেখানে দ্রুত যায়।
ইরানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলেও সরকারিভাবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। এ ঘটনায় ইব্রাহিম রাইসি আহত হয়েছেন কিনা, তাও জানা যায়নি।
বার্তা সংস্থা এপি বলছে, ইব্রাহিম রাইসি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে গেছেন। আর এ দুর্ঘটনা ঘটেছে জলফা নাম এলাকার কাছে। প্রতিবেশি দেশ আজারবাইজানের সীমান্ত এলাকা এটি।
আবহাওয়া ভালো না থাকায় উদ্ধারকারী দল ঠিকমতো কাজ করতে পারছে না।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































