Apan Desh | আপন দেশ

গাজায় প্রাণ হারাল ৯ হাজার ৬০০ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ৯ জানুয়ারি ২০২৪

গাজায় প্রাণ হারাল ৯ হাজার ৬০০ শিশু

ইসরায়েলের হামলায় গাজায় নয় হাজার ৬০০ শিশু নিহত হয়েছে। আর ফিলিস্তিনি নিহত হয়েছেন ২৩ হাজার। যাদের প্রায় অর্ধেকই শিশু। খবর বিবিসির। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (৮ জানুয়ারি) জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত ২৩ হাজার ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ হাজারের বেশি মানুষ। হামলায় নয় হাজার ৬০০ শিশু প্রাণ হারিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় হামাস। এরপর থেকেই জল, স্থল ও আকাশ পথে হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি। যার অধিকাংশই নারী ও শিশু।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস জানিয়েছিলেন, গাজা উপত্যকায় গড়ে প্রতি ১০ মিনিটে এক শিশু নিহত হচ্ছে। খবর আনাদোলুর।

আরও পড়ুন <> বিনা নোটিশে তিস্তায় পানি ছাড়ল ভারত, বন্যার শঙ্কা

এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই উত্তেজনা ছড়ায় লেবানন সীমান্তে। কারণ ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। এবার ইসরায়েলের হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার খবর প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। এতে ফের ইসরায়েল ও লেবানন সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়