Apan Desh | আপন দেশ

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ২০ আগস্ট ২০২৩

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১৬

পাকিস্তানের পিন্ডি ভাট্টিয়ানে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী। 

রোববার (২০ আগস্ট) সকালে ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ মোটরওয়েতে এ ঘটনা ঘটেছে। খবর জিও টিভির।

দেশটির পুলিশ জানিয়েছে, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। 

আরও পড়ুন <> ভারতে ‘কাঠ চোর’ সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

জেলা পুলিশ কর্মকর্তা ডক্টর ফাহাদ বলেছেন, পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের কিছুক্ষণ পরেই বাসটিতে আগুন ধরে যায়। আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থা।

তিনি আরও বলেন, ডিজেলের ড্রামবাহী এক পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। এর পরই তাতে আগুন ধরে যায়। বাসের জানালা ভেঙে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে গত জুনে দেশটিতে আরেক বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছিলেন।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়