Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১২, ১৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২১ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। মৃত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়। এরপর মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।

অক্টোবরের প্রথম ১৩ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ৭৬ জন। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩২১ জনের মৃত্যু হয়েছে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়