Apan Desh | আপন দেশ

বরিশালে বিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৪, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৩৪, ১৪ অক্টোবর ২০২৬

বরিশালে বিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

ফাইল ছবি, আপন দেশ

বরিশাল মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুই কেজি গাঁজাসহ বিভিন্ন অভিযোগে মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, কমিশনারের নির্দেশনায় গত ১৩ অক্টোবরের আগের ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিএমপির চারটি থানা ও ডিবির একাধিক দল অংশ নেয়। 

আরও পড়ুন<<>>ঈশ্বরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ গ্রেফতার

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, অভিযানে দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত একজন আসামি, নিয়মিত মামলার এজাহারভুক্ত পাঁচজন এবং অন্যান্য অপরাধ ও আইনি প্রক্রিয়ায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বরিশাল মহানগর অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার অভিযানে ২৮ জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনে পুলিশ।

বিএমপি জানিয়েছে, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক কারবার নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়