ফাইল ছবি
চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৪০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১২৭ কোটি ডলার।
সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য থেকে এসব পরিসংখ্যান জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর এক দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৫০ লাখ ডলার।
আরও পড়ুন <<>> এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ৯৯৯ কোটি ৭০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৮৫ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৯ শতাংশ।
প্রবাসী আয়ের এ প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ।
আপন দেশ/কেএম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































