Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটিতে, একজন ময়মনসিংহ বিভাগে এবং একজন রংপুর বিভাগে মারা গেছেন।

আরও পড়ুন <<>> হামে মৃত্যু হাজার ছাড়াল

এর আগে চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর রেকর্ড হয় গতকাল। এ দিন হাসপাতালে ভর্তিও হয়েছিলেন রেকর্ড ১ হাজার ৫৭১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩৩ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৯৩৮ জন।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়