ছবি: আপন দেশ
সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম উপর্সগ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৮ জনের শরীরে এ রোগের উপসর্গ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৭৯৯ শিশু।
আরও পড়ুন <<>> আজ বিশ্ব হেপাটাইটিস দিবস
এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৮ জনে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন। এছাড়া হামের উপসর্গে ৭৩৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৫৫২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়েছেন ১৫ হাজার ৬৫৬ জন।
আপন দেশ/এসএস




































