ছবি: আপন দেশ
দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ ১১ জনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। বাকি শিশুদের হামের উপসর্গ ছিল।
মঙ্গলবার (০৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১২৮ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এসময়ের মধ্যে ১ হাজার ৩৯৮ জন হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি ৬ হাজার ৮৮৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
আরও পড়ুন <<>> ২২ দিনে হামে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ শিশু
সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এর পরের অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৮৬ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে আরও ৪৯৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপন দেশ/এসএস




































