Apan Desh | আপন দেশ

গাজা ইস্যুতে আইসিসিতে মামলা করছে মালয়েশিয়া

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮, ২৫ মে ২০২৬

গাজা ইস্যুতে আইসিসিতে মামলা করছে মালয়েশিয়া

ফাইল ছবি

গাজায় মানবিক সহায়তা মিশনে অংশ নেয়া মালয়েশিয়ার কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা, আটক এবং জাহাজ আটকের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া।

রোববার (২৪ মে) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরা কর্মীদের স্বাগত জানানোর সময় এ তথ্য জানান সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী ও মিশনের পৃষ্ঠপোষক মন্ত্রী আমিরুদ্দিন শারি।

আমিরুদ্দিন শারি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। কূটনৈতিক চাপও অব্যাহত রয়েছে। বিষয়টি শিগগিরই আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা হবে।

তিনি জানান, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানে ২৯ জন মালয়েশিয়ানসহ মোট ৪২৮ জন অংশ নেন। ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পর তারা নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

সংগঠনের মহাপরিচালক ড. সানি আরাবি বলেন, ঘটনার সব আইনি প্রমাণ মানবাধিকার সংস্থার কাছে পাঠানো হবে। তার দাবি, এটি আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন।

আরও পড়ুন <<>> স্পেনে ঈদুল আজহা ২৭ মে

এদিকে আহত এক কর্মী বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে চিকিৎসাধীন রয়েছেন। তার বাম ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

আয়োজকেরা জানিয়েছেন, গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক জনমত গঠনে দেশব্যাপী প্রচারণা চালানো হবে। ভবিষ্যতে আরও মিশনের পরিকল্পনাও রয়েছে।

রাতের দিকে বাকি কর্মীরা নিরাপদে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে। পরিবেশে আবেগঘন মুহূর্ত তৈরি হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়