Apan Desh | আপন দেশ

আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, কাজে ফিরেছেন শ্রমিকরা

আশুলিয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:০১, ১৪ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, কাজে ফিরেছেন শ্রমিকরা

ছবি: আপন দেশ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৪০টি পোশাক কারখানা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা যায়। 

তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।

শিল্পপুলিশ- ১এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন <> আমাজনে ভয়াবহ আগুন, ১২০ দিনের জরুরি অবস্থা

তবে ৪০টি কারখানা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে বন্ধের নোটিশ পেয়ে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে শিল্পপুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি।

এছাড়াও কাজে যোগ দিয়ে কর্ম বিরতি করার আরো ছয়টি কারখানা সাধারণ সঠিক ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর আগে কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। 

এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। 

এসব ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এদিকে, বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়