Apan Desh | আপন দেশ

বড় পর্দায় আসছে নিশো-মেহজাবীন জুটি

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৩, ৭ অক্টোবর ২০২৬

বড় পর্দায় আসছে নিশো-মেহজাবীন জুটি

ফাইল ছবি

ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও  মেহজাবীন চৌধুরী। তাদের এবার একসঙ্গে দেখা বড় পর্দায়। নির্মাতা ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় দেখা যাবে এ দুই তারকাকে।

সোমবার (০৫ অক্টোবর) রাতে এ তারকা জুটির সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রযোজক শাহরিয়ার শাকিল।

সে সুবাদে ‘পুলসিরাত’ আবার আলোচনায় আসে। এবার শাহরিয়ার শাকিলের পোস্ট যেন নিশো-মেহজাবীন জুটির বড়পর্দায় অভিষেকের সিলমোহর হয়ে এলো দর্শকদের সামনে।

চলতি বছরের জানুয়ারিতেই সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছিল। সে সময় এ খবরটি সামনে আসে। তবে সে সময় নিশো-মেহজাবীন চূড়ান্ত হননি।

আরও পড়ুন <<>> কানাডায় সেরা অভিনেত্রীসহ ৩ পুরষ্কার জিতলো ‘রইদ’

প্রযোজনা সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে ‘পুলসিরাত’ সিনেমার প্রস্তুতির শেষের দিকে। আগামী জানুয়ারির শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হবে। এক মাসের মধ্যেই টানা শুটিংয়ে দৃশ্যায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। কারণ রোজার ঈদ ভেবেই কাজ গুছিয়ে নিচ্ছেন তারা।

‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। গত কয়েক বছরে দেশের অন্যতম আলোচিত ও সফল সিনেমাগুলো এসেছে এ প্রতিষ্ঠান থেকেই। তাই ‘পুলসিরাত’ নিয়েও বাড়তি আগ্রহ রয়েছে সিনেমাপ্রেমী দর্শকদের।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়