সাদনিমা বিনতে নোমান, খায়রুল বাসার, তানজিন তিশা। ফাইল ছবি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে তিনি জুটি বেঁধেছেন। সে কারণেই বিভিন্ন সময় তার নাম জড়িয়েছে নানা জনের সঙ্গে।
সাম্প্রতিক সময়ে তানজিন তিশা ও সাদনিমা বিনতে নোমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে কথা উঠেছে।
সম্প্রতি একটি পডকাস্টে এসে এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন বাসার। পডকাস্টে সঞ্চালক জানতে চান, তানজিন তিশার সঙ্গে তার বিচ্ছেদ হলো কেন।
উত্তরে বাসার বলেন, প্রেমই যেখানে ছিল না, সেখানে বিচ্ছেদ হবে কীভাবে। জানান, তিশার সঙ্গে আগেও কথা হতো, এখনো হয়। আরও বলেছেন তিশা কিছুটা পাগলাটে ও রাগী স্বভাবের।
আরও পড়ুন <<>> আসিফের গাড়িতে গুলির ঘটনায় মামলা
সাদনিমা বিনতে নোমানের সঙ্গে সম্পর্ক আছে কি না, জানতে চাইলে বাসার সোজাসাপ্টা উত্তর দেন, ‘না’।
তার কথায়, সাদনিমা তার সহশিল্পী। মানুষ হিসাবে তিনি ভীষণ ভালো ও স্পষ্টবাদী। তবে নায়িকাদের সঙ্গে এসব গুঞ্জন তিনি উপভোগ করেন বলেও স্বীকার করেন।
উল্লেখ্য, প্রায় এক দশকের অভিনয় জীবনে ‘রোদ বৃষ্টির গল্প’, ‘জলকৌড়ি’, ‘নাইট গার্ড’, ‘বাবুই’, ‘শহরে অনেক রোদ’সহ বহু আলোচিত নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন এ অভিনেতা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































