Apan Desh | আপন দেশ

শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী নাবিলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী নাবিলা

উপস্থাপিকা, মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে এবার নতুন ভূমিকায় হাজির হলেন এ অভিনেত্রী। শাকিব খানের সঙ্গে সবষেশ ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর এবার সৌন্দর্য্য ও ব্যক্তিগত পরিচর্যার ব্র্যান্ড ভিট বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে এ অভিনেত্রী।

সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ অবস্থিত রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরওপড়ুন<<>>যে দৃশ্য বদলে দিয়েছে অভিনেত্রীর জীবন

ভিট - ডেপিলেশান ক্যাটাগরির শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে। বাংলাদেশে স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধি ও ব্যবসার প্রসারে এখন থেকে প্রতিষ্ঠানটির সব কার্যক্রমে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন নাবিলা।

চুক্তি স্বাক্ষরের পর এ অভিনেত্রী বলেন, বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। ভিট ২৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের হাজারো নারীর আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের এগিয়ে যেতে উৎসাহ দিয়ে আসছে। এ মহৎ উদ্যোগে ভিটের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু