Apan Desh | আপন দেশ

যে দৃশ্য বদলে দিয়েছে অভিনেত্রীর জীবন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:১৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

যে দৃশ্য বদলে দিয়েছে অভিনেত্রীর জীবন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার পর তিনি হয়ে ওঠেন ভারতের জাতীয় স্তরের ‘ক্রাশ’। এরপর থেকেই আলোচনায় এ নায়িকা। সম্প্রতি বলিউডে নিজের যাত্রা ও লড়াইয়ের গল্প শেয়ার করলেন তৃপ্তি।

রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করে বলিপাড়া থেকে শুরু করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কটাক্ষও কম সইতে হয়নি তাকে। কিন্তু অভিনেত্রী মনে করেন, রণবীরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেই জীবন রাতারাতি বদলে গিয়েছিল তার। 

‘বুলবুল’ ও ‘লায়লা মজনু’র মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। খ্যাতি আসে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করার পর। এ সিনেমাটি বক্স অফিসে সফল হলেও, সমালোচিত হয়েছিল। নারীবিদ্বেষী তকমাও পেয়েছিল এ সিনেমা। একটি দৃশ্যে রণবীর তার জুতা চাটতে বলেছিলেন তৃপ্তি দিমরিকে। সে দৃশ্য নিয়েও হইহই পড়ে গিয়েছিল।

আরও পড়ুন<<>>কাকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর?

তৃপ্তি বলেন, ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করার পরেই দর্শক তার পুরোনো সিনেমাগুলো দেখা শুরু করেছিলেন। তিনি বলেন, আমার জীবন একেবারে বদলে গিয়েছিল ‘অ্যানিমেল’ সিনেমার পর। এ সিনেমা আমার কাছে আশীর্বাদের মতো। ‘লায়লা মজনু’র জন্য যে পরিচিতি পাওয়ার আশা করেছিলাম, তা ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে পেয়েছিলাম বলে জানান এ অভিনেত্রী।

তিনি বলেন, রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় মোটেই সহজ ছিলাম না। তবে তারচেয়েও কঠিন ছিল অন্য আরেকটি দৃশ্য। সে দৃশ্যে তিনি নিজের চরিত্রটির আসল পরিচয় প্রকাশ করেছিলেন রণবীরের সামনে।

অভিনেত্রী বলেন, কিছুতেই সংলাপ মনে রাখতে পারছিলেন না তিনি। চোখে পানি আসছিল তার। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন রণবীর। অতিরিক্ত কাজের চাপের জন্যই তিনি সংলাপ মনে রাখতে পারছিলেন না বলে জানান তৃপ্তি দিমরি।

তার চরিত্রটি স্বল্পদৈর্ঘ্যের ছিল বলে খ্যাতি পাওয়ার আশা করেননি অভিনেত্রী। কিন্তু পরিচালক সন্দীপ রেড্ডী বঙ্গা আত্মবিশ্বাসী ছিলেন। তাকে সাহস জুগিয়েছিলেন। পরিচালক নাকি দাবি করে বলেছিলেন— তার জন্য এ সিনেমা খুবই ভালো ফলাফল নিয়ে আসবে। সত্যিই উনি ঠিক কথাই বলেছিলেন বলে জানান তৃপ্তি দিমরি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু