Apan Desh | আপন দেশ

পূর্ণিমার সতর্কতা!

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫২, ২৮ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২২:১১, ২৮ ডিসেম্বর ২০২৩

পূর্ণিমার সতর্কতা!

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের বিড়ম্বনার ঘটনা নতুন নয়। প্রায় সময়েই ফেক অ্যাকাউন্ট, কিংবা নাম-পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদ সৃষ্টি করে একদল কুচক্রী মহল। এবার তেমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। 

নায়িকার ছবি সম্বলিত ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল-মিসডকল আসছে। সেই কল ব্যাক করলে প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকেই। আর এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন পূর্ণিমা নিজেই।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুকে ঘটনার বিস্তারিত জানিয়ে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন এই নায়িকা। তাতে লিখেছেন, বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দিবেন। আমার একটাই মোবাইল নাম্বার আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না, মিসডকল তো দেই না।

আরও পড়ুন>> অপসাংবাদিকতার বিপক্ষে শবনম ফারিয়া

তিনি বলেন, কোনো একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসডকল দিচ্ছে। সেই কাজ আমি করছি না, সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নাম্বার থেকে কল বা ম্যাসেজ আসলে ইগনোর করবেন।

পূর্ণিমার এই পোস্টের নিচে অনেকেই সতর্ক থাকবেন সে কথা উল্লেখ করছেন। পাশাপাশি কেউ কেউ নায়িকাকে আইনি সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়েছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি