ফাইল ছবি
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ দল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দলের না যাওয়া নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি পরিচালনা পর্ষদের যৌথ সিদ্ধান্ত ছিল না। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে তখন আসিফ নজরুল নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে স্বাধীন কোনও পর্যবেক্ষণ ছাড়াই এককভাবে বিশ্বকাপে না যাওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন <<>> আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ, মেসির শেষ ম্যাচ কবে?
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। এ কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও সাবেক জাতীয় অধিনায়ক, জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































