Apan Desh | আপন দেশ

মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপি আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপি আটক

ছবি : আপন দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আবদুল হালিম।

আরও পড়ুন: রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ

আবদুল হালিম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়।

ওসি আরও জানান, আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। এ কারণে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়