ছবি: আপন দেশ
অনলাইনভিত্তিক তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান জে ক্রিয়েশনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক প্রমাণ পেয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)।
প্রতিষ্ঠানটি পাঞ্জাবি, শেরওয়ানিসহ বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের নির্দেশনায় গত ১৩ সেপ্টেম্বর মিরপুরের সেকশন-১২ এলাকায় জে ক্রিয়েশন প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালানো হয়।
দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
প্রতিষ্ঠানটির ঠিকানা ব্লক-ডি, রোড নম্বর-২৫, বাড়ি নম্বর-৪২, সেকশন-১২, মিরপুর, ঢাকা।
অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে মূসক (ভ্যাট) ফাঁকির আলামত পাওয়া যায়। পরে বিক্রয়সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন নথি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানটির কম্পিউটার ও অন্যান্য দলিলাদি জব্দ করা হয়।
জব্দ করা নথি ও বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
তবে এটি প্রাথমিক হিসাব। জব্দ করা দলিলাদি আরও যাচাই-বাছাই শেষে রাজস্ব ফাঁকির পরিমাণ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আপনদেশ/কেএম/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































