Apan Desh | আপন দেশ

ডাকসুর প্রবেশপথে জিন্নাহ-আজমের ছবি পদদলিত

ঢাবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ডাকসুর প্রবেশপথে জিন্নাহ-আজমের ছবি পদদলিত

ছবি : আপন দেশ

মুহাম্মদ আলী জিন্নাহ ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা গোলাম আজমের ছবি পদদলিত করেছেন একদল শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে তাদের ছবি পদদলিত করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যানারে ছাত্রদলের কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

ছবি পদদলিত করা শিক্ষার্থীরা জানান, ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি লাগানোর হয়। এর প্রতিবাদে তারা এ পদক্ষেপ নিয়েছেন।

এসব শিক্ষার্থীর মধ্যে রয়েছে ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ, ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশ শামস, ইতিহাস বিভাগের শিক্ষার্থী শিব্বির আহমেদ, হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থী মঈন উজ জামান রিমেল এবং আইইআর বিভাগের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ রাহাদ প্রমুখ।

তাদের দাবি, ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি প্রদর্শনের প্রতিবাদ জানাতেই তারা এ কার্যক্রম করেছেন।

কর্মসূচি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৫-২৬ বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ বলেন, ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, যার কি না ইশতেহারে ছিল মুক্তিযুদ্ধকে তুলে ধরা তিনিই একজন পাকিস্তানপন্থীকে ডাকসু সংগ্রহশালায় দেয়ালের মধ্যে সম্মানের সহিত তার ছবি লাগাতে চেয়েছে। ক্ষমতা দেখিয়ে সে এটা করেছে।

আরও পড়ুন <<>> ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের ক্ষমতা দিয়ে এবং বাংলাদেশপন্থীদের ক্ষমতা দিয়ে, আমরা গোলাম আযম এবং জিন্নাহর ছবি, পাকিস্তানপন্থীদের ছবি পায়ের নিচে লাগালাম। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশে কোনো পাকিস্তানপন্থীদের রাজনীতি সামনে আনানো যাবে না।

তিনি আরও বলেন, আমরা দেখেছি বিগত দিনে শেখ মুজিবের ছবি দিয়ে রাজনীতি পরিচালনা করত। এখানে স্পষ্ট যে, শেখ মুজিবের ছবির রিপ্লেসমেন্ট হিসেবে তারা জিন্নাহ এবং গোলাম আযমের ছবি আনতে চেয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়