Apan Desh | আপন দেশ

সাবেক এমপি আজিজুল হক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাবেক এমপি আজিজুল হক কারাগারে

ছবি : আপন দেশ

পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজুকে কারাগারে পাঠানো হয়েছে। জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে এলাকায় কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদকে (২৪) হত্যা করা হয়। এ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির।

তবে আসামিপক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। তাই বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়িতে জননী কুরিয়ার সার্ভিসের পাশের একটি অ্যাপার্টমেন্টের সামনে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়।

আরও পড়ুন <<>> কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের

ওই সময় কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ তার কর্মস্থল জননী কুরিয়ার সার্ভিস থেকে বের হয়ে মিছিল দেখছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ম্যানেজার শাহাদাত জানতে পারেন, রাজু গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন।

স্থানীয় লোকজন রাজুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজুর বাবা ২০২৪ সালের ২৭ আগস্ট মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া এলাকা থেকে আজিজুল হক আরজুকে গ্রেফতার করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়