Apan Desh | আপন দেশ

সৌদিতে ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনায় প্রায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিক ও বিরল মৃত্তিকা খনিজের সন্ধান পাওয়া গেছে। 

তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান।

জাবাল সাইদ প্রকল্প এলাকায় পরিচালিত অনুসন্ধান ও ভূতাত্ত্বিক গবেষণার ফলাফলের ভিত্তিতে এ আবিষ্কারের কথা জানানো হয়েছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনের ৭০তম নিয়মিত অধিবেশনে বিষয়টি তুলে ধরেন সৌদি জ্বালানিমন্ত্রী।

আরও পড়ুন: ভিসা ছাড়াই জার্মানি, সুযোগ ৮ দেশের

তিনি জানান, নতুন আবিষ্কৃত আকরিকের মধ্যে উচ্চ ঘনত্বের বিরল মৃত্তিকা উপাদান, বিশেষ করে ভারী উপাদানের পাশাপাশি আশাব্যঞ্জক মাত্রায় ইউরেনিয়াম রয়েছে।

এর কয়েক মাস আগে, গত ২২ জুলাই মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ও সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের মধ্যে একটি চুক্তি সই হয়। এর মধ্য দিয়ে ওয়াশিংটন ও রিয়াদের বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়। এর পরই মদিনায় নতুন এ খনিজ সম্পদের সন্ধানের খবর সামনে এলো।

মার্কিন জ্বালানি দফতর জানিয়েছে, এসব চুক্তি কয়েক দশকব্যাপী কয়েক বিলিয়ন ডলারের অংশীদারত্বের আইনি ভিত্তি তৈরি করেছে। এর ফলে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগ আরও সহজ হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়