ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিং আর উইকেটকিপিংয়ে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপান থেকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।
জানা গেছে, বিসিবি সভাপতি তামিম ইকবালও নিগারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেও তিনি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন <<>> আসিফ নজরুলের একক সিদ্ধান্তে বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার নেয়ার পর থেকে এ সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন নিগার। তার অধিনায়কত্বে অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে প্রথম জয় পায় বাংলাদেশ। সে আসরে ব্যাট ও গ্লাভস হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিগার।
২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কিন্তু এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার, স্কটল্যান্ড-নেদারল্যান্ডসের ত্রিদেশীয় সিরিজে মিশ্র ফল এবং বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয়। সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়ে তার নেতৃত্ব।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































