Apan Desh | আপন দেশ

দেশে ফিরেই ভেনিসের হামলার ঘটনার বর্ণনা দিলেন বাঁধন

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে ফিরেই ভেনিসের হামলার ঘটনার বর্ণনা দিলেন বাঁধন

ছবি : আপন দেশ

ইতালি থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ভেনিসে হামলার বিষয় তুলে ধরে বাঁধন জানান, যারা অন্যকে আক্রমণ করছেন। শেষ পর্যন্ত তারাই সমস্যায় পড়ছেন। 

অভিনেত্রীর দাবি, তাকে শুধু দূর থেকে গালাগাল, স্লোগান বা পানি ছোড়া হয়নি; বরং তার গায়ে হাত তোলা হয়েছে। এ ধরনের বর্বরতা বন্ধ হওয়া উচিত।

দলকানা না হওয়ার আহ্বান জানিয়ে বাঁধন প্রবাসীদের উদ্দেশে বলেন, রাজনৈতিক দলের নেতাদের দেয়া অডিও বা ভিডিও বার্তায় উসকানি পেয়ে কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। এতে তাদের পরিবারের সদস্যরাই ক্ষতিগ্রস্ত হবেন।

আরও পড়ুন: ‘ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করা হয়েছে’

তিনি আরও বলেন, প্রবাসীরা কঠোর পরিশ্রম করে বাংলাদেশে অর্থ পাঠান। তাই তাদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।

ইতালি পুলিশের সহযোগিতার কথা তুলে ধরে বাঁধন জানান, তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেয়া হয়েছে। পুলিশ সদস্যরা সবসময় হোটেলের লবিতে অবস্থান করতেন। তিনি যেখানেই যেতেন, সেখানেই তারা সঙ্গে যেতেন।

বাঁধন আরও জানান, গত ৮ সেপ্টেম্বর তিনি ইতালির পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর সংশ্লিষ্ট এলাকার পুলিশ তাকে যথেষ্ট সহযোগিতা করেছে। 

একই সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়