Apan Desh | আপন দেশ

বিগত সরকারের শিক্ষাখাতে বরাদ্দ শুভঙ্করের ফাঁকি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বিগত সরকারের শিক্ষাখাতে বরাদ্দ শুভঙ্করের ফাঁকি: শিক্ষামন্ত্রী

ছবি : আপন দেশ

বিগত সরকারের শিক্ষাখাতে বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এহসানুল হক মিলন বলেন, লক্ষ্য নির্ধারণ করতে হবে। যার মেধা আছে, তার কোনো ভিসা লাগে না। বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল।

এসময় তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। একইসঙ্গে বর্তমান শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার তাগিদ দেন তিনি।

আরও পড়ুন <<>> একনেকে দেড় লাখ কোটি টাকার ১২ প্রকল্প পাস

এছাড়া, শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আগামী বছর থেকে সারা দেশে ১ কোটি ১২ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেয়ার ঘোষণাও দেন মন্ত্রী।

এসময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, হল দখল ও রুম দখলের রাজনীতি আর ফিরতে দেয়া হবে না। একটি দল এ দেশে পাকিস্তানের কালচার প্রতিষ্ঠা করতে চায়। তাদের থেকে সাবধান থাকার পরামর্শ দেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়